সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী অসুস্থ দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে তিনি স্যার গঙ্গা রাম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি হন।

তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

এর আগে গত ৭ জুন রাজ্যসভার এ এমপি হিমাচল প্রদেশের শিমলায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছু ছোটখাট স্বাস্থ্য সমস্যাজনিত চেক-আপে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে সেসময় জানিয়েছিলেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (গণমাধ্যম) নরেশ চৌহান।

সোনিয়া গান্ধীর অবস্থা আপাতত স্থিতিশীল উল্লেখ করে গঙ্গা রাম হাসপাতাল জানিয়েছে, চিকিৎসকরা তার সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

হিন্দু লিখেছে, শিমলা থেকে ফিরে গত সোমবারই কংগ্রেসের এ সাবেক সভাপতি গঙ্গা রাম হাসপাতালে মেডিকেল চেক-আপ করিয়েছিলেন।

এর আগে ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে দিল্লির এ হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বেশ কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান ৭৮ বছর বয়সী এ রাজনীতিক।

২০১১ সালের অগাস্টে ক্যান্সারের কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল তার। ২০২২ সালে দুইবার করোনায়ও আক্রান্ত হন তিনি।

খবরওয়াল/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।