‘স্বাস্থ্যকর শহর’ স্বীকৃতি পেল মদিনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র শহর মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মসজিদে নববীর এই শহরটি ৮০টি মানদণ্ডে উত্তীর্ণ হয়ে এই স্বীকৃতি অর্জন করেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) এক আনুষ্ঠানিক আয়োজনে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে ডব্লিউএইচও’র স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।

অনুষ্ঠানে যুবরাজ সালমান বলেন, মদিনার এই অর্জন নগর কেন্দ্রগুলোতে জনগণের জীবনমান উন্নয়নে সৌদি নেতৃত্বের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তিনি মদিনার চলমান উন্নয়নকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি শীর্ষস্থানীয় রূপান্তর মডেল হিসেবে উল্লেখ করেন এবং জানান, এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ।

এর আগে জেদ্দা এই স্বীকৃতি পেয়েছিল। এখন মদিনা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে তার অবস্থান পোক্ত করল।

ডব্লিউএইচও’র ‘স্বাস্থ্যকর শহর’ স্বীকৃতি পেতে হলে যে কোনো শহরকে অন্তত ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়। এসব মানদণ্ডের মধ্যে রয়েছে পর্যাপ্ত পার্ক, হাঁটার উপযোগী এলাকা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং স্কুলভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা।

সৌদি আরবের আরও ১৪টি শহর ইতোমধ্যে ডব্লিউএইচও’র কাছ থেকে ‘স্বাস্থ্যকর শহর’ স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।