হংকংয়ের বিপক্ষে একাদশে নেই শমিত শোম

গত পরশু ঢাকায় নেমে কাল জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে একটি সেশন করেছেন শমিত শোম। কানাডা থেকে লম্বা ভ্রমণ করে ঢাকায় এসেছেন এই মিডফিল্ডার। ক্লান্তি থাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে তাকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। তবে শুরুর একাদশে আছেন লিস্টার সিটি তারকা হামজা চৌধুরী।

৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন কাবরেরা। গোলপোস্টের নিচে থাকছেন মিতুল মারমা। রক্ষণের দায়িত্বে থাকছেন দুই সেন্টার ব্যাক তারিক কাজী ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইটে তাজ উদ্দিন।

মধ্যমাঠে হামজার সঙ্গে আছেন সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র। তাদের সঙ্গে আছেন শেখ মোরসালিন। আর আক্রমণভাগে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

গোলরক্ষক : মিতুল মারমা

রক্ষণ : তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন

মধ্যমাঠ : হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।

আক্রমণ : রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।