হঠাৎ লুঙ্গি পরে হাজির বুবলী, যে বর্তা দিলেন

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘জংলি’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলী। এম রাহিম পরিচালিত এই সিনেমা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে। সিনেমাটির মুক্তির আগে জোর প্রচারণায় নেমেছে ‘জংলি’ টিম। এবার সেই প্রচারণায় ভিন্নধর্মী উপায়ে অংশ নিলেন বুবলী। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

9k= হঠাৎ লুঙ্গি পরে হাজির বুবলী, যে বর্তা দিলেন

তার এমন ব্যতিক্রমী প্রচারণা ভক্তরা বেশ উপভোগ করেছেন। অনেকে ধারণা করছেন, সিনেমায় হয়তো বুবলীর চরিত্রে থাকবে বিশেষ চমক।

এর আগে ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেলেও বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম ও বুবলী। সিনেমাটি নিয়ে বুবলী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। দর্শক একদম ভিন্ন ধরনের গল্প ও প্রেজেন্টেশন পেতে যাচ্ছে।’

অন্যদিকে, সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে কিছু চরিত্র আসে, যা তাকে সর্বস্ব উজাড় করে দিতে বাধ্য করে। ‘জংলি’ আমার জন্য ঠিক তেমনই এক চরিত্র। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। দর্শকরা নতুন কিছু পাবেন।’

সিনেমাটিতে সিয়াম-বুবলীর পাশাপাশি দীঘিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। যদিও এতদিন নির্মাতারা বুবলীকে লুকিয়ে রেখেছিলেন, তবে সম্প্রতি প্রকাশিত টিজারে তার ঝলক দেখা গেছে। তবে সেখানে তার কোনো সংলাপ রাখা হয়নি। টিজারে সিয়ামের লুক, অ্যাকশন, সম্পাদনা ও আবহ সংগীতের প্রশংসা করছেন দর্শকরা। সিনেমার নির্মাতারা আশাবাদী, এটি এই ঈদের অন্যতম সফল সিনেমা হতে যাচ্ছে।

এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা আসছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে কিছু সিনেমা ইতিমধ্যে রয়েছে চর্চার মধ্যে। সিনেপ্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ‘জংলি’ সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।
 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।