হবিগঞ্জে বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে চানপুর গ্রামে বজ্রপাতে মোঃ রেজাউল হক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ। 

তিনি বলেন, রেজাউল হক নামে ওই কিশোর বাড়ির পাশে উঠানে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ করে ঝড়ের সাথে বৃষ্টিপাত শুরু হলে রেজাউল হক বজ্রঘাত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।