হাদির প্রচারণায় তিন দফা ময়লা পানি নিক্ষেপ

মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেখানে তার গায়ে একাধিকবার ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, তার দিকে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন। সমস্যা নেই, মারেন। তিনবার মেরেছে ময়লা পানি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।