১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

সারা দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার।

তাদেরকে নতুন পদায়ন হিসেবে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এসি ল্যান্ড পদে দায়িত্ব পালনরত বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

এসি ল্যান্ড (অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ল্যান্ড) পদে কর্মরত সহকারী কমিশনারদের মাঠ প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা সাধারণত ভূমি সংক্রান্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে থাকেন।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।