১৭টি বছর আমাদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগ সরকার: জেলা আমীর আবুল হাশেম

নিজ সংবাদ ॥  ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ করে কুষ্টিয়া জেলা জামায়েত ইসলামী। গত সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় চৌঁড়হাস মোড় থেকে র্যালিটি কুষ্টিয়া শিল্পকলার সামনে এসে সমাবেশ করে কুষ্টিয়া জেলা জামায়াত। জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায়  বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, শহর আমীর এনামুল হক প্রমূখ সেসময় কুষ্টিয়া জেলা আমীর আবুল হাশেম বলেন, দীর্ঘ ১৭টি বছর আমাদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।

তবুও আমাদের দমিয়ে রাখতে পারিনি। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। সেসময় তিনি আরো বলেন, আগামীতে যেন এই  ফ্যাসিস্ট  স্বৈরাচার আর কখনো ফিরে না আসে তাই ইনসাফ ভিক্তিক রাষ্ট্র গড়তে হবে। আর সেভাবেই কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামী। সেসময়, কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন,  জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি সোহরাব হোসেন, মাজহারুল হক মোমিন, কুষ্টিয়া শহর শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা শিবির সভাপতি ইমরান খানসহ জেলা ও শহর জামায়াত ও শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।    

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।