১৯ বছর বয়সেই প্রাণ গেলো স্প্যানিশ গোলকিপারের

মাঠে আঘাত পেয়ে মাত্র ১৯ বছর বয়সেই স্প্যানিশ গোলকিপার রাউল রামিরেজ ওসোরিও মারা গেছেন। স্পেনের পঞ্চম বিভাগের দল কলিন্ড্রেসের হয়ে খেলতেন রাউল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) রাউলের মৃত্যুর খবর জানিয়েছে।

গেল শনিবার (২৭ সেপ্টেম্বর) রেভিলার বিপক্ষে খেলার সময় রাউল মাথায় আঘাত পান। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।

আরএফসিএফ তার পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র কলিন্ড্রেস স্পোর্টস ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। তার পাশাপাশি রাউলের আত্মার শান্তি কামনা করেছে।

আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রাউল রামিরেজের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।