২০২৬ বিশ্বকাপে ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিচ্ছে ফিফা, আবেদন করবেন যেভাবে

আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবার ৪৮ দল অংশ নেবে টুর্নামেন্টে, যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ। এই বৈশ্বিক আসরকে সামনে রেখে স্বেচ্ছাসেবী নিয়োগের ঘোষণা দিয়েছে ফিফা।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে ফিফা ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করবে। এর জন্য অভিজ্ঞতা লাগবে না। ১৮ বছর বয়স পূর্ণ এবং ইংরেজি জানলেই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ফিফার ওয়েবসাইটে চলছে এবং আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

আবেদনের পর অনুমোদিত প্রার্থীদের ‘ভলান্টিয়ার টিম ট্রাইআউটে’ অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে, যা এ বছরের অক্টোবরে শুরু হতে পারে। চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রশিক্ষণ আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে।

ফিফা জানিয়েছে, স্বেচ্ছাসেবীরা মাঠ পরিচালনা, দর্শকসেবা, লজিস্টিকসহ বিভিন্ন কাজে অংশ নেবেন। এ ছাড়া স্টেডিয়াম, অনুশীলন মাঠ, বিমানবন্দর, হোটেল ও বিশ্বকাপ সংশ্লিষ্ট অন্যান্য স্থানে দায়িত্ব পালন করতে হবে তাদের।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।