২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ

২০২৬ সাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা শিক্ষা বোর্ড ও এনসিটিবি ওয়েবসাইটে এ বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করা হয়।

কোনো বিষয়ের সৃজনশীল, বর্ণনামূলক, বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত উত্তরের জন্য কোন অংশে কত নম্বর করে বিভাজন করা হয়েছে–প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তা উল্লেখ করা হয়েছে এই নতুন নম্বর বিভাজনে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় পূর্ণাঙ্গ (১০০) নম্বরের পরীক্ষা হবে যেসব বিষয়ে, সেগুলো হলো: বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, গণিত, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিষ্টধর্ম শিক্ষা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড।

বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দেখতে এখানে ক্লিক করুন

এ ছাড়া ‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা’, ‘ক্যারিয়ার শিক্ষা’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পরীক্ষা তিনটি হবে ৫০ নম্বরে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।