৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

নিজ সংবাদ ॥ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া পৌর এলাকার ১৩ নাম্বার ওয়ার্ডে বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের উদ্যোগে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় কালে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত সময়ে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জেল খেটেছেন, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনিটকে বিএনপির নেতৃত্বে ঢেলে সাজানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলামিন হোসেন, শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুহাদ রেজা ফাহিম, ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি, শহর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু জাফর সাচ্চু, বিএনপি নেতা আজাহার উদ্দিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের মাধ্যমে সদর উপজেলা ও পৌর এলাকায় বিএনপি ৩১ দফা দাবী বাস্তবায়নে জনসমর্থন তৈরি করার আহ্বান জানিয়েছে সোহরাব উদ্দিন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।