৬০ কেজি গাঁজাসহ টঙ্গিতে যুবক গ্রেপ্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ৬০ কেজি গাঁজাসহ টঙ্গীতে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর কামাড়পাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাদ্যমকে নিশ্চিত করে র‌্যাব-১।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম ফরিদ (২৭)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দৈয়ারা একাতরী গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।

র‌্যাবের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তি মাদক কারবারি।

র‍্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে  বিপুল পরিমাণ মাদকদ্রব্য টঙ্গী হয়ে ঢাকায় আসছে এমন খবরে টঙ্গী-কামাড়পাড়া সংযোগ সড়কে তল্লাশী চৌকি বসায় র‌্যাব-১। দুপুরের দিকে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।