৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জোয়ানা চাইল্ডের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকের নজির গড়েছেন পর্তুগিজ নারী ক্রিকেটার জোয়ানা চাইল্ড। গত ৭ এপ্রিল, নরওয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে রেকর্ড গড়েন তিনি।

মাঠে নামার সময় তার বয়স ছিল ৬৪ বছর ১৮১ দিন। এই বয়সে অভিষেক নিয়ে তিনি পিছনে ফেলেছেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) ও কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরকে (৬২ বছর ২৫ দিন)।

জোয়ানার আগে এখন শুধুমাত্র রয়েছেন জিব্রাল্টারের স্যালি বার্টন, যিনি ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।

অভিষেক ম্যাচে ব্যাট হাতে জোয়ানার পারফরম্যান্স তেমন ভালো না হলেও মাত্র ২ রান করে আউট হন তার দল ১১০ রানের লক্ষ্য ডিফেন্ড করে জয় পায়। ম্যাচটির পরবর্তী দুই খেলাতেও একাদশে রাখা হয় তাকে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে চার বল করে ১১ রান দেন। তৃতীয় ও শেষ ম্যাচে তিনি ব্যাট বা বল করার সুযোগ পাননি। তবে তার দল সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়।

এই অভিষেক শুধু পরিসংখ্যানের দিক থেকে নয়, ক্রিকেটে বয়স যে শুধুই একটি সংখ্যা— সেটারও দারুণ উদাহরণ হয়ে থাকবেন জোয়ানা চাইল্ড। 

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।