অগ্নিদগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ

ঢাকার বাইরে নিভৃত স্থানে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। পুরো ইউনিট কাজটি গোপন রাখতে চেয়েও সামাজিক মাধ্যমে সিনেমাটির কিছু শুটিং দৃশ্য ফাঁস হয়ে গেছে।

এরই মধ্যে জানা গেছে, সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে তার শরীরে আগুন লেগে যায়। তবে সিনেমার মতোই এ দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন শুভ এবং সংশ্লিষ্টরা।

শুটিং ইউনিটের সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে শুভর পায়ের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুনের পরিকল্পনা করা হয়েছিল। সবকিছু প্রস্তুত থাকলেও, ক্যামেরা ঘুরতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে শিখা তার পায়ে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামায়নি। শেষপর্যন্ত তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নিভান। পায়ে দগ্ধচিহ্ন পড়ে গেলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে শুভ শুটিং শেষ করেন।

সূত্র জানিয়েছে, ক্ষত নিয়ে এখনো নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন আরিফিন শুভ।

পরিচালক সাইফ চন্দনের সঙ্গে যোগাযোগ করলে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে ‘মালিক’ সিনেমার, যেখানে শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।