অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভিস দ্রুত চালুর দাবি উদ্যোক্তাদের

সকল দেনা-পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধের পর অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালু করার জন্য দাবি জানিয়েছে দেশের সকল এজেন্ট উদ্যোক্তা।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবিটি জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষে মো. আবু সাইদ বলেন, “গত ১০ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দেশের অন্যতম সফল এবং জনপ্রিয় সেবা হিসেবে প্রমাণিত। তবে ১৯ জুন হঠাৎ করে ব্যাংক সারাদেশের সকল এজেন্ট আউটলেট বন্ধ করে দেয়।”

তিনি আরও বলেন, “আমাদেরকে ‘সাময়িক’ বন্ধের নোটিশ দিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল যে ব্যাংক নিজস্ব ব্যবস্থায় দ্রুত এজেন্ট সার্ভিস চালু করবে। কিন্তু প্রায় ছয় মাস পরেও তা বাস্তবায়ন হয়নি। ব্যাংক প্রথমে বাংলাদেশ ব্যাংকের আপত্তি দেখিয়ে ২০২৩ সাল থেকে বিল-কমিশন বন্ধ করে দেয় এবং পরবর্তীতে এজেন্ট ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেয়। এখন আদালতের অজুহাত দেখিয়ে কোটি কোটি গ্রাহকের সেবা বন্ধ রয়েছে।”

মো. আবু সাইদ আরও বলেন, “উদ্যোক্তারা বর্তমানে অর্থনৈতিকভাবে দুর্বিসহ অবস্থায় আছেন। একটি আউটলেট চালাতে মাসে ৬০,০০০ থেকে ১,০০,০০০ টাকা খরচ হয়, যা ব্যক্তিগত বিনিয়োগের বোঝা। ব্যাংকের চেয়ারম্যান ও জিএম রাউফা হক আমাদের সঙ্গে যোগাযোগে বলেছিলেন তারা সফটওয়্যার আপগ্রেড করে সরাসরি চুক্তি করবেন। কিন্তু তারা ব্যর্থ এবং সফল ব্যবসা ধ্বংস হচ্ছে।”

সংবাদ সম্মেলনে উল্লেখযোগ্য দাবিসমূহ:

ক্রমিক দাবি
অগ্রণী ব্যাংক অবিলম্বে সকল দেনা-পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করে এজেন্ট সার্ভিস চালু করুক।
চেয়ারম্যান পদত্যাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক।
আদালতে চলমান আরবিট্রেশন মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক।

খবরওয়ালা /এএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।