অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

লক্ষ্মীপুরের রামগতিতে আরমিনা বেগম (১৯) নামের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মো. সুমির ও শ্বশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরমিনা ওই এলাকার আবুল কালামের মেয়ে। সে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সুমিরের সঙ্গে আরমিনা বেগমের বিয়ে হয়। গত কিছুদিন আগে সুমিরের এক আত্মীয়র বিয়েতে যায় আরমিনা। সেখানে এক ছেলের সঙ্গে মোবাইলে টিকটক করে সে।

বিষয়টি নিয়ে আরমিনার সঙ্গে তার স্বামী সুমিরের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় অভিমান করে মঙ্গলবার সুমিরের বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরমিনা বেগম। খবর পেয়ে রামগতি থানার পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, ফেসবুকে টিকটক করাকে কেন্দ্র করে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। ধারণা করা হচ্ছে এ ঘটনাকে কেন্দ্র করে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় স্বামী মো. সুমির ও শ্বশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।