অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা

নেপালের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

শিগগিরই মন্ত্রিসভায় বিভিন্ন পদে মন্ত্রী নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য ব্যাপকভাবে সমাদৃত কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনা হয়েছে জেন জি আন্দোলনকারীদের সমর্থনের কারণে।

তার সরকারকে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পুনর্গঠন, সংসদ ও আক্রমণের শিকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, পরিবর্তন দাবিতে সরব জেন জি আন্দোলনকারীদের আস্থা অর্জন এবং সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।

স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। জেন জি আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে নেপালে টানা তিন দিনের বিক্ষোভের পর পতন ঘটে কে পি শর্মা ওলি সরকারের। এর পর আন্দোলনকারীরা কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনার বিষয়ে একমত হয়। যদিও এ নিয়ে কিছু মতপার্থক্য ছিল, শেষ পর্যন্ত সেই দ্বন্দ্ব কাটিয়ে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীলা কার্কি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।