কেরানীগঞ্জে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জে সাগীর (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সাগীর। নাজিরেরবাগ সড়কে পৌঁছাতেই দুর্বৃত্তরা হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারাল অস্ত্রের কোপে ঘাড়ে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাগীরকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী টিনা বলেন, সকালে দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পাই, তাকে মেরে ফেলে রেখেছে। আমার স্বামী কারও সঙ্গে শত্রুতা করেনি। কেন এমন হলো, আমি বুঝতে পারছি না।

জানা গেছে, চার মাস আগে চাকরির কারণে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে রাজধানীর ইসলামপুর থেকে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন সাগীর। হঠাৎ ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। , আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের অগ্রগতি সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।