অন্যের ওপর দায় চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের: ভারত

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ অক্টোবর) বলেন, ‘আমরা একেবারে স্পষ্টভাবে এইসব মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না। আর নিয়মিতভাবে দোষটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার স্বভাব আছে তাদের।’

গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পুলিশের পাশাপাশি বিজিবি ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়। গত ২৮ সেপ্টেম্বর তিন পাহাড়ি নিহত হন, আহত হন এক মেজরসহ ১৩ সেনাসদস্য, তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে।

এরপর রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও হতাহতর ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে। একটা মহল চাইছে শারদীয় উৎসব ভালোভাবে না হোক। ভারতের ইন্ধনে কিংবা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে।’

ভারতের মুখপাত্র জয়সওয়াল এর জবাবে আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রপন্থীরা যে সহিংসতা চালাচ্ছে, অগ্নিসংযোগ ঘটাচ্ছে ও জমি দখল করছে— সে বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি আত্মসমালোচনা করে এবং গুরুত্বের সঙ্গে তদন্ত চালায়, তবে সেটা মঙ্গলজনক হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।