‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে: ভারতীয় বিমান বাহিনী

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম হামলার পর দেশটির  বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপ হিসেবে চালানো “অপারেশন সিঁদুর” এখনও চলছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

রবিবার (১১ মে) দুপুরে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, সময় হলে এই অভিযান সম্পর্কে আরও তথ্য জানানো হবে।

পোস্টে বলা হয়, ‘অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সাথে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সাথে পরিচালিত হয়েছিল। অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে।’

বিমান বাহিনী আরও অনুরোধ জানিয়েছে, কেউ যেন যাচাই না করা তথ্য বা কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকে।

উল্লেখ্য, গত ছয় ও সাত মে মধ্যরাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের কয়েকটি স্থানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। উভয় দেশই দাবি করে যে, তাদের সামরিক ঘাঁটি আক্রমণের শিকার হয়েছে।

তবে শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে, যা পরিস্থিতি কিছুটা শান্ত করে।

 

সূত্র: বিবিসি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।