ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী শাকিব খান ও অপু বিশ্বাস। দুজনে একসাথে কাজ করেছেন অসংখ্য চলচ্চিত্রেও। কাজের সাথে সাথে গাঢ় হয়ে উঠেছিল তাদের বন্ধুত্ব। চলচ্চিত্রে তাদের রসায়নও ঝমে উঠেছিল বেশ। পরে বন্ধুত্বকে পরিণয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই তারকারা। তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে সন্তান আব্রাহাম খান জয়। এরই মধ্যে তাদের মাঝে ঘটে গেছে নানা ঘটনা। অনেকদিন পর এবার ইদে মুক্তি পেতে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। সম্প্রতি এই সিনেমার ট্রেলার নিজের ফেইজবুক পেইজে শেয়ার করেন এই অভিনেত্রী। পরে নিজের পরিকল্পনাও বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সাথেও কথা বলে তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, ‘বড় একটা কাজের পরিকল্পনা আছে। জানিনা সেটা কতটুকু সফল হবে। এটা এখনই শেয়ার করতে চাই না। পরে দেখা গেল কাজটাই হলো না। এদিকে আমি অনেকটাই আনলাকি।’
এর পর ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়ে কাজ করছি।
এখন শো-রুম উদ্বোধন একদম কমিয়ে দিয়েছি। সামনে একটা বড় প্ল্যান আছে। আমার কাছে মনে হয়েছে ভালো কোনো কাজ করতে হলে নিজেকে আরো অনেক বেশি এক্সক্লুসিভ করা দরকার। দর্শকরা আমাদেরকে যতটা কম কাছাকাছি পাবে তত বেশি সিনেমাহলে গিয়ে দেখার আগ্রহটা বাড়বে।
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি দেখতে যাবেন কি না, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, ইচ্ছে আছে দেখার। সিনেমাটির ট্রেলার দেখেছি, দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমিই প্রথম ট্রেলার শেয়ার করেছি।
আমি তো অনেকের মতো রচনা ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা, মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।’
ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে, আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।’
খবরওয়ালা/টিএ



