অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জয়া আহসানের ‘ফেরেশতে’

জয়া আহসান অভিনীত প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’ অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তিন বছর আগে নির্মিত এই সিনেমাটি এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এবং ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য জাতীয় পুরস্কারও জিতেছে। এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী সিনেমা হিসেবেও প্রদর্শিত হয়েছিল।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমাটি চলতি মাসেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে। স্টার সিনেপ্লেক্সও জানিয়েছে, প্রযোজকদের সঙ্গে মুক্তির বিষয়ে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে দ্রুতই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। জয়া আহসান এই সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন।

জয়া আহসানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’, যা গত ১৮ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছিল। এতে তার সঙ্গে আরও অভিনয় করেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং পদ্মপ্রিয়া জনকিরামন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।