অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন ডি কক

অবসরের সিদ্ধান্ত বদলে আবারও সাদা বলের ক্রিকেটে ফিরেছেন কুইন্টন ডি কক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক-ব্যাটার। তবে প্রায় দুই বছর পর অবসর ভেঙে এই সংস্করণে ফিরছেন তারকা উইকেটরক্ষক ব্যাটার। তাকে রেখেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

এশিয়া কাপ শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল। পাকিস্তান সফরে ওয়ানডের মতো কুড়ি ওভারের সিরিজেও ফিরেছেন ডি কক। সবশেষ গত বছরের জুনে এই সংস্করণে খেলেছেন সাবেক অধিনায়ক।

মূলত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে প্রাধান্য দিতেই ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নেন ডি কক। একই কারণে টি–টোয়েন্টি দলের বাইরেও ছিলেন। গুঞ্জন ছিল, সংক্ষিপ্ত সংস্করণকেও বিদায় বলবেন তিনি। তবে এবার টি–টোয়েন্টি দলে ফিরে সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন ডি কক।

ওয়ানেডেত ডি ককের অবসর ভাঙা এবং টি–টোয়েন্টি দলে প্রত্যাবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলেন, ‘সাদা বলের মাঠে কুইন্টনের প্রত্যাবর্তন আমাদের জন্য একটি বড় উৎসাহ। গত মাসে যখন আমরা তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলাম, তখন এটা স্পষ্ট ছিল যে, এখনও দেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে। সবাই জানে সে তার ভূমিকা কী। তাকে ফিরে পেলে দলেরই লাভ হবে।’

দক্ষিণ আফ্রিকার হয় এখন পর্যন্ত ১৫৫টি ওয়ানডে খেলেছেন ডি কক। ব্যাট হাতে করেছেন ৬ হাজার ৭৭০ রান। ২১ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩০টি ফিফটি। ব্যাটিং গড় ৪৫.৭৪। স্ট্রাইকরেট ৯৬.৬৪। ১৭৮ রানের ইনিংস তার সর্বোচ্চ।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।