অবাধ্য হলেই কপালে জুটত জুতা, ঝাড়ুর বারি : শিল্পা-শমিতা

নিজেদের বেড়ে ওঠার সঙ্গে প্রায় সবারই থাকে নানা স্মৃতি, যার মধ্যে অদ্ভুত ঘটনাও থাকে। মায়ের ভালোবাসার পাশাপাশি শাসনও বাদ যায় না এসবের মধ্যে। এবার ছোটবেলার এমনই মজার ঘটনা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার বোন শমিতা শেঠি।

সম্প্রতি কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন হুমা কুরেশি ও সাকিব সেলিমও। এ সময় শিল্পা শৈশবের একটি ঘটনার কথা শেয়ার করে জানান, মা সুনন্দা শেঠি খুবই কঠোর ছিলেন। ছোটবেলায় তারা কোনো ভুল করলে কপালে জুটত মার—কখনো চটি, কখনো ঝাড়ু দিয়ে। এই কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। পাশাপাশি শিল্পা স্বীকার করেন, মায়ের জন্যই তাদের জীবনে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে। শমিতাও জানান, কোনো ভুল করলে মা বিন্দুমাত্র দ্বিধা না করে বকাবকি করতেন, এমনকি শাস্তিও দিতেন।

এরপর বোনের জন্য পাত্র খোঁজার প্রসঙ্গ টেনে মজার ছলে শিল্পা জানান, তিনি এখন শমিতার জন্য পাত্র খুঁজছেন। কপিল শর্মা মজা করে জানতে চান, পরিবারের পক্ষ থেকে শমিতাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে কি না। জবাবে শমিতা হেসে বলেন, সেই যুগ শেষ, আর কেউ তাকে চাপ দেয় না। তিনি আরও বলেন, আজকাল সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন, সেই কারণেই তিনি এখনো সিঙ্গেল।

শমিতা শেঠির সঙ্গে অতীতে বহু তারকার নাম জড়িয়েছে। অফতাব শিবদাসানি, উদয় চোপড়া, যুবরাজ সিং এবং হারমান বাওয়েজার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। পরে তিনি অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে সম্পর্কে জড়ান, তবে ২০২২ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।