অসহযোগ আন্দোলনের ডাকে কুষ্টিয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ
খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৯ই ডিসেম্বর ২০২৩, ৫:২১ এএম
নিজ সংবাদ ॥ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরস্থ পৌর কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৭ই জানুয়ারি নির্বাচন বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা না করা, ব্যাংকে লেনদেন এড়িয়ে চলা এবং রাজনৈতিক মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা থেকে বিরত থাকাসহ সম্মিলিত লিফলেটের মাধ্যমে জনসাধারনকে আহ্বান জানানো হয়।
মন্তব্য