‘অসুস্থ প্রতিযোগিতায় নেই’—স্পষ্ট বার্তা দিলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ফের আলোচনায়। চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে অপু ও আরেক অভিনেত্রী শবনম বুবলীর মধ্যে দীর্ঘদিন ধরেই নানা রকম মন্তব্য-প্রতিমন্তব্য চলে আসছে। সম্প্রতি বাবা দিবস উপলক্ষে শাকিব ও সন্তানদের নিয়ে সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট দেওয়ায় ফের আলোচনায় আসেন দুই নায়িকা।

এই প্রেক্ষাপটে রবিবার (১৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। যেখানে তিনি এই ‘অপ্রয়োজনীয় প্রতিযোগিতা’ থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দেন।

স্ট্যাটাসে অপু লেখেন, ‘প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আপনাদের সঙ্গে ভাগাভাগি করি, তখনই সেটিকে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।’

তিনি আরও বলেন, ‘আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই—হাজারো কাজ, দায়িত্ব আর স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক ও জীবনের অধ্যায়গুলো সবার সামনে কেটেছে। এখানে লুকোচুরি বা নাটক নেই।’

শাকিব খান ও সন্তানের সঙ্গে মুহূর্ত শেয়ার করার বিষয়ে অপু জানান, ‘আমি আমার ছেলের মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য তার বাবার সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত ধরে রাখি। এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে, সেটার দায় আমার নয়।’

তিনি অভিযোগ করেন, তার পারিবারিক পোস্টের পরপরই যেন ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। আমি এখানে কারো সঙ্গে পাল্লা দিতে আসিনি, নিজের কাজ, ছেলে ও ভক্তদের নিয়েই থাকতে চাই। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি।

স্ট্যাটাসের শেষদিকে অপু বলেন, ‘আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অমলান থাকুক।’

এই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ইতোমধ্যে অপু বিশ্বাসের স্ট্যাটাসে দেড় লাখের বেশি রিয়্যাক্ট, ২০ হাজারের বেশি মন্তব্য এবং এক হাজারেরও বেশি শেয়ার হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর