আইনগতভাবে কোনো বাধা নেই, দেশে ফিরতে পারেন তারেক রহমান: আইন উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমান কখন দেশে আসবেন তা জিয়ার পরিবারই জানে।

উপদেষ্টা বলেন, ‘আমার জানা অনুযায়ী, দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। যদি থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তার নিরাপত্তার বিষয়েও আমরা সাহায্য করব।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, তিনি নিজেই যথাযথ সময় নির্ধারণ করতে সক্ষম। তিনি সঠিক সময়ে দেশে ফিরবেন।’

আসিফ নজরুল বলেন, ‘অনেকে প্রশ্ন তুলেন কেন তিনি আসছেন না। এটি আমার কাছে অরুচিকর। এটি মা-ছেলের বিষয়। এখানে বেগম খালেদা জিয়ার নির্দেশনা বা তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা নিয়ে মন্তব্য করা ঠিক নয়।’

খবরওয়ালা /এজে

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।