আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির পুনর্বার বৈঠক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, নির্বাচনে নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা প্রদান করবে ইসি। একই সঙ্গে ভোটের আগে এবং পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে তা চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে।

এর আগে প্রথম দফার প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০ অক্টোবর। ওই সভায় ভোটের আগে এবং পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে। ধারণা করা হচ্ছে, এবার ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য থাকতে পারেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।