আইন মন্ত্রণালয়ের পলাতক কর্মকর্তা আনিসুর বরখাস্ত

অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে গত ৩ জুলাই একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধিমতে আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত আনিসুর রহমান। যা পলায়নের শামিল হিসেবে বিবেচিত।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।