আগামীকাল শপথ গ্রহণ করবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। এদিন তার সঙ্গে সকালে পুরো মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বুধবার (১২ মার্চ) দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন উদারপন্থি নেতা কার্নি।

৫৯ বছর বয়সি মার্ক কার্নি রাজনীতিতে নবীন। রবিবার বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশের ভোট পেয়েছেন কার্নি।

এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে কার্নি বলেছেন, হকির মতো বাণিজ্যেও (যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে) জিতবে কানাডা।
খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।