‘আমাকে বেশি করে রঙ মাখাও’

টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই প্রাণখোলা। রঙিনও বটে। সামনে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘আমার বস’। তার আগেই উইন্ডোজ প্রোডাকশন হাউজের হোলি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি।

সহ-অভিনেত্রীদের রঙ খেলায় মেতে উঠলেও নিজের একমাত্র ছেলে ঝিনুকের সঙ্গে নাকি কখনো হোলিতে মেতে ওঠেননি অভিনেত্রী। এর কারণও সম্প্রতি ব্যাখ্যা করেছেন তিনি।

শ্রাবন্তী জানান, ছোট থেকেই রঙ খেলতে দারুণ ভালোবাসেন। তার কথায়, ‘ভয়ঙ্কর রঙ খেলতাম আমি ছোটবেলায়। সোনালি, রূপালি যে রংগুলো পাওয়া যায় না সেগুলো দিয়ে। নিজে সেই রং মাখতাম, অন্যদেরও মাখাতাম। আমাকে বেশি করে রঙ মাখাও, সবাইকে ধরে ধরে বলতাম।’

পর্দার হবু দেবী চৌধুরানী আরও বলেন, তার দিদিরা যেখানে রঙ থেকে দূরে পালাতেন, সেখানে তিনি সবাইকে জোর করতেন রঙ মাখানোর জন্য।

বর্তমানে কাজের চাপে সেভাবে আর রঙ খেলা হয় না শ্রাবন্তীর। যে কারণে ছোটবেলার ওই হুল্লোড় করে রঙ খেলা মিস করেন তিনি। তাই এদিন সুযোগ পেয়ে আবিরে নিজে রেঙে উঠলেন, অন্যদের রাঙালেন।

তবে শ্রাবন্তী নিজে রঙ খেলতে ভালোবাসলেও তার ছেলে ঝিনুক কিন্তু রঙ খেলতে মোটেই ভালোবাসেন না। সেজন্য মা-ছেলের কখনও সেভাবে দোলেপিঠে রঙ খেলা হয়নি।

শ্রাবন্তী এদিন জানান, ‘ঝিনুক আবির দিয়ে খেলে। সে আমার মতো এমন দুষ্টু নয়। তাই ওর সঙ্গে সেভাবে রঙ খেলা হয় না।’

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘আমার বস’ শিগগিরই মুক্তি পেতে চলেছে। এছাড়াও এই বছর মুক্তি পাবে অভিনেত্রীর শুভ্রজিৎ মিত্রের ম্যাগনাম ওপাস ‘দেবী চৌধুরানী’। শ্রাবন্তী থাকবেন নাম ভূমিকায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন ভবানী পাঠকের চরিত্রে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।