আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় নিয়ে সাহসিকতার নজির স্থাপন করেছেন পূবাইল ওসি

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়ায় ভয়াবহ আগুনের ঘটনায় পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন দৃষ্টান্তমূলক সাহস দেখিয়েছেন। আগুনে ঝাঁপ দিয়ে তিনি তাত্ক্ষণিকভাবে তুলার বস্তা মাথায় তুলে উদ্ধারকাজে নেমে পড়েন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুদাব আবদুর রহমানের মালিকানাধীন তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার পর ঘন ধোঁয়া আর আতঙ্কের মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তেই তার মাথায় তুলার বস্তা নেওয়ার ভিডিও স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা দেখে কেউই গোডাউনের ভিতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ঠিক সেই সময় ওসি খালিদ নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে গোডাউনে প্রবেশ করে তোলা বস্তা মাথায় নিয়ে বের হতে শুরু করেন। তার এই দৃশ্য দেখে আশপাশের মানুষ সাহস পান। দ্রুত তারা উদ্ধারকাজে যোগ দিলে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আমাদের পৌঁছানোর আগেই ওসি সক্রিয়ভাবে ঘটনাস্থলে কাজ করছিলেন।

পূবাইল থানার এসআই নাজমুল হক বলেন, ওসি নিজ হাতে মালামাল বের করতে শুরু করতেই সাধারণ মানুষ সাহস পায়। মানুষকে উদ্ধার করতে উদ্বুদ্ধ করতেই তিনি এই ঝুঁকি নেন।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।