খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ই মার্চ ২০২৫, ৯:৪৪ এএম
আজ অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়।
গত কয়েকদিন ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমেছিলো। তবে আজ রাজধানীর বাতাসের স্কোর ১৯১ যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
খবরওয়ালা/এফএস
মন্তব্য