সাভারে দুর্বৃত্তের হাতে প্রাণ গেলো যুবকের

রাজধানীর সাভারে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল এক যুবকের। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে সাভার পৌর সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সুলতান হোসেন সাগর। তিনি সাভার ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। পেশায় একজন রংমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে। তিনি সিআরপি তিন রাস্তা মোড়ে পৌঁছলে তাকে উপর্যুপরি কুপিয়ে সজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা সাগরকে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, রাত ১১টা ৪০ মিনিটে সাগরকে সজ্ঞাহীন  অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।