আধিপত্য বিস্তারে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মোমেনা খাতুন (৫০) নামের একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন (৫০) ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলির আঘাতে মারা গেছেন ওই নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিলো। তার জেরেই সোমবার ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়।

এসময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম এন্ড অপস্) বলেন, রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।