আফগানিস্তান থেকে প্রবেশের চেষ্টায় ৫০ জনকে হত্যা করল পাক সেনারা

আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তানের সেনাবাহিনী অন্তত ৫০ জনকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সীমান্ত দিয়ে তারা প্রবেশের চেষ্টা করেছিল। নিহতদের ‘ভারতীয় প্রক্সি ফিতনা-ই-খারেজি’ হিসেবে অভিহিত করেছে সূত্রটি।

সূত্র জানায়, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে এই ব্যক্তিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল। খাইবার পাখতুনখাওয়ার মোহামান্দ বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। ওই সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।

এর আগে, গত ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু বিভাগে আরও ৩৪ জনকে হত্যা করেছে পাক সেনারা।

দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় কর্মপরিকল্পনার অধীনে নিরাপত্তা বাহিনী ‘আজম-এ-ইস্তেহকাম’ অভিযান শুরু করেছে। এই অভিযানের মাধ্যমে দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের অভিশাপ সম্পূর্ণরূপে দূর করা হবে। সেই লক্ষ্যে, এই মুহূর্তে এলাকায় ভারতের পৃষ্ঠপোষকতায় লুকিয়ে থাকা অন্যান্য জঙ্গিকে নির্মূল করতে বিশেষ শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।

এদিকে, গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। জবাবে আফগান সেনারা সীমান্তে অবস্থানরত পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর পাকিস্তান তীব্র গোলাবর্ষণ ও ট্যাংক থেকে হামলা চালায়।

সূত্র: দ্য নিউজ

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।