সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেননি কেউ!

পঞ্চগড়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে অপ্রত্যাশিত এক পরিস্থিতি—তিনটি কলেজের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হননি। শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের বিয়ে এবং পড়াশোনায় অনাগ্রহের পাশাপাশি শিক্ষক সংকটই এই ফলাফলের মূল কারণ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফল প্রকাশের পর বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ—এই তিন প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৪ জন অনুপস্থিত ছিলেন। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র ১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। অন্যদিকে আলহাজ তমিজ উদ্দীন কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের মধ্যে ২ জন, কিন্তু কেউই উত্তীর্ণ হতে পারেননি।

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, কলেজের এইচএসসি শাখা ১৪ বছর ধরে এমপিওভুক্ত নয়। চার-পাঁচ বছর ধরে কোনো শিক্ষকও নেই। শিক্ষক সংকটের কারণেই ফল এমন হয়েছে।

আলহাজ তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাচান আলী বলেন, আমাদের দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, দুজনেরই পাস করার কথা ছিল। আমরা ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করব।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ভর্তি হওয়ার পর বেশির ভাগ শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। এ জন্য তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি।

জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী এই বিষয়ে বলেন, ওই তিন কলেজের প্রধানদের শোকজ করা হবে। পাশাপাশি সরেজমিনে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সমস্যার সমাধান বের করার চেষ্টা করা হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।