খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই মার্চ ২০২৫, ২:৪ এএম
গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ থেকে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(১৮ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মহেশপুর এলাকায় মহাসড়কের পাশে আবর্জনার নিচে মুখে কাপড় বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের মুখ ও মাথার একদিকে থেঁতলানো ছিল।
তিনি আরও জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় শনাক্তসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রংপুর থেকে তাদের একটি দল ঘটনাস্থলে আসছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য