রাজশাহীতে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

রাজশাহীতে ১৫ মাসের শিশুকে ধর্ষণচেষ্টায় আব্দুর রশিদ (৫৫) নামের বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) মধুখালি গ্রামের সইমুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুঠিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে অভিযুক্ত রশিদ তার প্রতিবেশীর শিশু কন্যাকে গোপনে তার ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটি কান্না শুরু করলে স্থানীয়রা গিয়ে বিবস্ত্র অবস্থায় রশিদকে দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে রশিদকে গণধোলাই দেন। এ সময় পুলিশ গিয়ে রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।