আবারও ইস্কান্দার মিসাইল প্রদর্শন করলো রাশিয়া

বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চলাকালে আবারও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে রাশিয়া। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাল্টিক সাগরের নিকটবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ার অংশ হিসেবে মিসাইল সিস্টেমটির ইলেক্ট্রনিক লঞ্চিং পরীক্ষা করা হয়।

রাশিয়ার আধুনিকতম অস্ত্রগুলোর একটি হিসেবে পরিচিত ইস্কান্দার। পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ন্যাটো কোডনেম অনুযায়ী ‘এসএস-২৬’ নামে পরিচিত। এর পাল্লা অন্তত ৫০০ কিলোমিটার, যা দূরপাল্লার আঘাত হানতে সক্ষম।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বর মাসে বেলারুশে ‘ইস্কানদার ক্ষেপণাস্ত্রব্যবস্থা’ মোতায়েন করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১০ পেরিয়ে ১১ মাসে পড়ার সময় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয় দেশটিতে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করা হয়। মস্কো দাবি করে, মিসাইলটি ইউক্রেনে আমেরিকার সরবরাহকৃত একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়েছে।

পারমাণবিক বোমা ও ড্রোন বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) পর্যন্ত দূরের লক্ষ্য আঘাত হানতে পারে। যা ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।