আবারও বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

আবারও বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছে সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত পরিষদ। 

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করে। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হয়। এর আগে তারা বাদামতলায় জড়ো হয়।

বিক্ষোভ সমাবেশে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ নেতারা বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ গমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসাভাতাসহ সাত দাবিতে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভকারীদের দাবিগুলো হলো পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।