আমাদের সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা ‘সম্ভব’ সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এই স্বল্প সময়ের মধ্যে যতটা ‘সম্ভব’ অর্থনীতির সংস্কার করে যাওয়ার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের এখন সময় কম। আমরা দ্রুত চলে যাব।

‘এখন ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব যেসব সংস্কার করা যায়, যেসব করে যাব। করে যাচ্ছি।’

সংস্কার একটি ‘চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, “সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটা রিপিট করার দরকার নাই।

‘আমার জীবন যেমন বহমান। সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।”

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আগামী রোজার আগেই, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন তিনি।

এ সময় কৃষি ব্যাংকের র্মকর্তাদের ৩৮টি শাখায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে তিনি গাছ পরিচর্যারও তাগিদ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।