‘আমার অর্ধেক জীবন সুন্দর করেছো পরী, আই লাভ ইউ’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জন্মদিন উদযাপন করেছেন মালয়েশিয়ায়। জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করেছেন তিনি, যেখানে সহকর্মীরাও ছবি শেয়ার করে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন।

ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে পরীমণি মিষ্টি মুখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকর্মীরা। ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন।

কয়েকটি ছবি পোস্ট করে ফেসবুকে গোলাম হোসেন লিখেছেন,‘আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি এখন; এই মুহূর্তে এই জন্মদিন টা, কি যেন তুমি একটা।

গোলাম হোসেন আরও লিখেছেন, ‘এই ১৪ বছরেও নতুন করে আবিষ্কার করা শেষ হয়না তোমাকে… আই লাভ ইউ, উই লাভ ইউ…শুভ জন্মদিন আমাদের সবার পরী….(ভালোবাসার ইমোজি)।’

সহকর্মীর এই ভালোবাসাময় শুভেচ্ছা পেয়ে পরীমণিও নিজেকে ধরে রাখতে পারেননি। তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে মন্তব্যঘরে লিখেছেন, ‘তুমি একটা আমি!’

নিজের টিম মেম্বার হোক বা সহকর্মী—পরীমণি প্রায়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এর আগে নায়িকা গোলাম হোসেনকে নিয়ে মাঝেমধ্যেই আলোচনায় এসেছেন। কখনো একসঙ্গে গাড়িতে ঘুরতে বেরিয়ে, কখনো কাপল ডান্সে মেতে ওঠা বা কাঁধে হাত রেখে খুনসুটি—সবই ধরা পড়ে ভক্তদের নজরে। অনেকে তাদের সম্পর্ক নিয়ে অনুমান করলেও, ভক্তদের অধিকাংশের মতে, তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।