আমির খানের বাড়িতে হঠাৎ পুলিশের অভিযান, নেপথ্যে কী?

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান কি আইনি বিপাকে? হঠাৎ অভিনেতার বাড়িতে ২৫ আইপিএস অফিসারের গাড়ি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আমির খানের বাসভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশের একটি ভ্যান এবং একটি সরকারি বাস। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় গুঞ্জন—কী কারণে এই তল্লাশি?

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিতর্কের কেন্দ্রে রয়েছে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি। এই গাড়িগুলোর মালিকানা আগে আমির খান ও অমিতাভ বচ্চনের নামে থাকলেও বছরখানেক আগে সেগুলো বিক্রি করে দেওয়া হয় কর্ণাটকের এক প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী ইউসুফ শরিফের কাছে।

তবে সমস্যা হলো, গাড়িগুলোর নতুন মালিক ইউসুফ শরিফ এখনো তার নামে গাড়িগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি। এমনকি পরিশোধ করেননি নির্ধারিত রোড ট্যাক্সও। ফলে আইনি কাগজপত্র অনুযায়ী গাড়িগুলোর বর্তমান মালিক এখনো আমির খান ও অমিতাভ বচ্চন।

এই অবস্থায় কর ফাঁকি এবং অবৈধভাবে গাড়ি ব্যবহারের অভিযোগে তদন্তে নামে প্রশাসন। তদন্তের অংশ হিসেবেই পুলিশ হানা দেয় আমির খানের বাড়িতে।

যদিও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আমির খান কিংবা অমিতাভ বচ্চন। তবে নেটিজেনদের অনেকে মনে করছেন, হয়তো বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে যাচ্ছেন বলিউডের এই দুই কিংবদন্তি।

তদন্তে নাম এসেছে ইউসুফ শরিফেরও। তিনিও এখন প্রশাসনের নজরদারিতে রয়েছেন। পুরো ঘটনার পরিণতি কী হয়, তা এখন সময়ই বলে দেবে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।