‘আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি’

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু খোলামেলা জানালেন নিজের জীবনের সংগ্রাম আর আত্ম অনুসন্ধানের গল্প।

সামান্থা জানান, তার জীবনের প্রতিটি উত্থান-পতন এসেছে ‘বাস্তব থাকার’ সিদ্ধান্ত থেকেই। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবর আমি নিজেই জানিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম মানুষ সত্যিটা জানুক।’

কিন্তু বাস্তব থাকা যে সব সময় সহজ নয়, সে কথাও স্পষ্ট করলেন তিনি। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনের আকস্মিক বিচ্ছেদ এক সময় পুরো দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যা নিয়ে সামান্থা বলেন, ‘আমার জীবনের যাঁরা অনুসারী, তারা জানেন আমার বিচ্ছেদ, আমার অসুস্থতা সবই প্রকাশ্যে এসেছে। আর সেই খোলামেলা আলোচনাই আমার জীবনে এনেছে প্রচুর ট্রোলিং, সমালোচনা। আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি।’

সামান্থা আরও বলেন, ‘আমি নিখুঁত নই। আমি ভুল করি, হোঁচট খাই; কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো মানুষ হতে।’

এখন তিনি শুধু অভিনয় নয়, নিজের জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নিতে চান অনুপ্রেরণার উৎস হিসেবে। সবশেষ সামান্থা বলেন, ‘যদি আমার গল্প শুনে কেউ সাহস পায়, তবে সেটাই আমার সাফল্য।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।