আরব সাগরে পাকিস্তানকে লক্ষ্য করে ভারতের অভিযান

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী।

শুক্রবার (৯ মে) ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি। জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন আটকানো হয়।

এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগরসহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও নয়াদিল্লির এ দাবি ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছে।  আলজাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় মিডিয়ায় ‘গুজবের বন্যা’ বইছে। মূলত, ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়- পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, দুজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, লাহোরে হামলা হয়েছে, করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে। তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক এ সূত্রটি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।