আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি গণতন্ত্রের জন্য ক্ষতিকর: মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই এবং বিএনপি পিআরের পক্ষে নয়। 

তিনি জানান, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে এবং এগুলো সামনে আনলেই হবে।

ফখরুল বলেন, “যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বড় প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেটিই সংবিধান পরিবর্তন ও সংশোধনী আনার ক্ষমতা রাখে। সেখানেই সব সম্ভব।”

তিনি আরও বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করে যা গণতন্ত্রের জন্য শুভ নয়। “বিএনপি ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই আমাদের বিশ্বাস,” যোগ করেন ফখরুল।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে ফখরুল জানান, “আমি নিজেও জানি না সেখানে আমাদের ভূমিকা কী হবে। তবে দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি প্রধান্য পাবে, পাশাপাশি দেশের উন্নয়ন বিষয়টিও গুরুত্ব পাবে।”

বিএনপি মহাসচিব এও স্পষ্ট করেন যে, ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।