আশুলিয়ায় আগুনে দগ্ধের ঘটনায় আরো একজনের মৃত্যু

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় শোয়াইদ ইবনে তাহমিদ (৪) নামে ওই শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। 

চিকিৎসক শাওন বলেন, আগুনে তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই ঘটনায় এখনো তিনজন চিকিৎসাধীন। তাদের মধ্যে মনির হোসেনের শরীরের ২০ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ। এছাড়া দগ্ধ চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

শোয়াইদ ইবনে তাহমিদের মৃত্যুতে তার পরিবারের তিনজন মারা গেলেন। তার তিন মাস বয়সী বোন সুমাইয়াও ওইদিনের আগুনে দগ্ধ হয়েছিল। পরিবারের সেই কেবল এখন বেঁচে রয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তিন শিশুসহ ১১ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন- জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৫), সূর্য বানু (৫০), সোহেল মিয়া (৩৮), সুমন মিয়া (৩২), শিউলি আক্তার (৩২), শারমিন আক্তার (৩৫), শামিম (১৫), মাহাদী (৭), শোয়াইদ (৪) ও সুমাইয়া (৩ মাস)।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।