আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

আগামী তিন মাসে দেশে কয়েকটি শৈত্যপ্রবাহের প্রভাব দেখা দিতে পারে। এর মধ্যে অন্তত তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানা গেছে। একই সময়ে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

চলতি ডিসেম্বর থেকে তিন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকটি তীব্র শৈত্যপ্রবাহে তাপমাত্রা কমে ৪-৬ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু এলাকায় ১ থেকে ২ দিন শিলাবৃষ্টি ও বজ্রঝড় হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।